পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে চালু হলো অনলাইন ইনকাম সার্টিফিকেট পরিষেবা।

বর্তমান ডিজিটাল যুগে সরকার সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন পরিষেবা ধাপে ধাপে অনলাইনের মাধ্যমে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গ্রাম পঞ্চায়েত পর্যায়ে এখন থেকে অনলাইন ইনকাম সার্টিফিকেট (Income Certificate) ইস্যুর প্রক্রিয়া শুরু হয়েছে। এটি গ্রামীণ জনগণের জন্য এক বড় সুযোগ, কারণ এখন আর বারবার ব্লকে বা শহরে বা পঞ্চায়েত এ যেতে হবে না।

কী এই ইনকাম সার্টিফিকেট?
ইনকাম সার্টিফিকেট হলো একটি সরকারি শংসাপত্র, যা কোনো ব্যক্তির মাসিক বা বার্ষিক আয়ের সরকারি স্বীকৃতি দেয়। এটি শিক্ষাবৃত্তি, সংরক্ষণের সুবিধা, সরকারি প্রকল্পে আবেদনসহ বহুক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি।

নতুন কী সুবিধা যুক্ত হলো?
আগে গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে ইনকাম সার্টিফিকেটের জন্য panchayat অফিসে -এ যেতে হতো। অনেক সময় দূরত্ব, সময় ও ভিড়ের কারণে ভোগান্তি হত। কিন্তু এখন থেকে আর সময় নষ্ট না করে ঘরে বসেই আপনি সার্টিফিকেট পেতে পারেন।

এখন পশ্চিমবঙ্গের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে অনলাইন আবেদন গ্রহণ ও শংসাপত্র ইস্যুর ব্যবস্থা চালু হয়েছে।

 

কিভাবে আবেদন করবেন বা কোথায় যাবেন ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্যে ?

আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।  তারা আপনাকে বলে দিতে পারবে কি কি লাগবে অনলাইন ফর্ম ফিলাপ করার জন্যে।  এছাড়া আপনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন।  তাছাড়া সর্বশেষ আপনি নিজেও আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন।  

কিভাবে অনলাইনে Income  সার্টিফিকেট আবেদন করবেন?

বর্তমানে পশ্চিমবঙ্গের eDistrict এবং Banglar Mukh ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। পদ্ধতি মোটামুটি নিচের ধরণের:

  1. প্রথমে ওয়েবসাইটে যান:
    https://wbpms.in/citizen/
  2. নিবন্ধন করুন:
    নতুন ব্যবহারকারী হিসেবে নাম, মোবাইল নম্বর ও ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  3. আবেদন ফর্ম পূরণ করুন:
    আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা, পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি) আপলোড করুন।
  4. ডকুমেন্ট আপলোড করুন:
    প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার আইডি, বিদ্যুৎ বিল ইত্যাদি আপলোড করতে হবে।
  5. আবেদন জমা দিন রেফারেন্স নম্বর সংগ্রহ করুন।
  6. স্টেটাস চেক করুন সার্টিফিকেট ডাউনলোড করুন:
    নির্দিষ্ট সময় পর আবেদন স্টেটাস চেক করে আপনি PDF আকারে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
 

পশ্চিমবঙ্গ সরকার এই সার্টিফিকেট অনলাইনে ইস্যু করার যে পদক্ষেপ নিয়েছে, তা গ্রামের মানুষদের সময় ও খরচ বাঁচিয়ে ডিজিটাল পরিষেবার সাথে যুক্ত হতে সাহায্য করবে। তাই সময় থাকতেই এই সার্টিফিকেট সংগ্রহ করে রাখুন, যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে সমস্যায় না পড়তে হয়।
এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন নিজে নিজে।

Step 1 : অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করুন – https://wbpms.in

Step 2: মেনু বারে দেখতে পাবেন “citizen corner ” নাম একটি মেনু আছে।  ওখানে ক্লিক করবেন।  

step 3: একটি পেজ ওপেন হবে। নিচের দিকে একটি চেক বক্স দেখতে পাবেন ওখানে ক্লিক করে “proceed ” করবেন। 

Step 4: একটি sign up উইন্ডো যাবে আসবে। ওখানে মোবাইল নম্বর দেবেন।  দেওয়ার একটি otp যাবে আপনার মোবাইল নম্বরে।  otp সাবমিট করার পর একটি নতুনপেজ ওপেন হবে। 

Step 5: এই পেজ টায় আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে।  আপনার নাম ,ঠিকানা ,সংসদ , বাবার নাম অথবা স্বামীর নাম , এসব দেওয়ার পর ডান দিকে “certificate apply ” এটা দেখতে পাবেন।  ওখানে income certificate এর ঘরে টিক চিহ্ন দেবেন।  দিলেই নিচের দিকে দেখতে পাবেন একটি কলম আছে ওখানে আপনার পারিবারিক আয় মাসে অথবা বছরে লিখে দেবেন।  এরপর আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড যেকোনো একটি আপলোড করতে হবে।  দ্বিতীয় ঘরে আপনার বাবার অথবা স্বামীর যেকোনো একটি আইডি কার্ড আপলোড দিতে হবে।  শেষে একটি ছবি আপনার আপলোড দিতে হবে।  শেষে সাবমিট করবেন।

step 6:সাবমিট করলে আপনার আবেদন টি গ্রাম পঞ্চায়েতের পোর্টালে চলে যাবে। গ্রাম পঞ্চায়েত APPROVAL দিলে আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। সাবমিট করার পর নিচের মতো একটি পেজ দেখতে পাবেন। যেখানে “PENDING FOR APPROVAL ” দেখতে পাবেন। 

 

বিশেষ দ্রষ্টব্য : ডকুমেন্ট আপলোড করার আগে আধার কার্ড অথবা ভোটার কার্ডে ওই পার্ট এর পঞ্চায়েত মেম্বার এর স্বাক্ষর এবং সীল যেন অবশ্যই থাকে।  নতুবা APPROVAL পাবেন না। 

Scroll to Top